কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

উন্নয়নের আড়ালে গাছ নিধনের অভিযোগ



শনিবার (১১ এপ্রিল ২০২৬) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি হুলায় চর এলাকায় উন্নয়নের আড়ালে ভয়াবহ পরিবেশ ধ্বংসের অভিযোগ উঠেছে। জাইকা (JICA) প্রকল্পের নাম ব্যবহার করে ভেকু (এক্সাভেটর) দিয়ে নির্বিচারে হাজার হাজার ছোট-বড় গাছ উপড়ে ফেলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুরক্ষার কথা বলে ৬নং ওয়ার্ডের পূর্ব দুর্গাবাটি এলাকায় কয়েকদিন ধরে গাছ নিধনের কাজ চালানো হচ্ছে। জুবায়ের হোসেন নামের এক ভেকু চালকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ সময় কেওড়া গাছসহ বিভিন্ন প্রজাতির দেশীয় গাছ উপড়ে ফেলে মাটির নিচে চাপা দেওয়া হচ্ছে। এমনকি গাছ নিধনের প্রমাণ মুছে ফেলতে অনেক স্থানে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে বলেও জানান স্থানীয়রা।

ঘটনাটি জানাজানি হলে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। তবে এলাকাবাসীর অভিযোগ, এই ধ্বংসযজ্ঞের পেছনে পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা এবং প্রভাবশালী মহলের যোগসাজশ রয়েছে। তারা অর্থের বিনিময়ে পরিবেশের ক্ষতি করে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

এলাকাবাসীরা আরও জানান, সুন্দরবন সংলগ্ন হওয়ায় এই অঞ্চলের গাছপালা প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। নির্বিচারে গাছ নিধন অব্যাহত থাকলে ভবিষ্যতে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় এই এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তারা জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি—প্রকৃতির ভারসাম্য রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।

এদিকে, সরকারি সম্পদ ও পরিবেশ ধ্বংসের এই অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করেছে অনুসন্ধানী টিম। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য এবং ঘটনার প্রকৃত চিত্র শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

২ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে