কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়  রোববার (১০ মে) চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসায় ওয়াইল্ডটিমের আয়োজনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে ও জিআইজেটের অর্থায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, বনবিভাগ প্রতিনিধি সহ অন্যান্যদের অংশ গ্রহণে র‌্যালী, শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবন বিষয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ সুন্দরবন সংরক্ষণ বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।

প্রতিযোগিতা শেষে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আবু তালেব ও মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ কাটেশ্বর অফিসের ফরেষ্টার মোঃ গোলাম কিবরিয়া। প্রধান অতিথি বক্তব্যে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরেন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্থস্কাউট সদস্য মাদ্রাসা শিক্ষার্থী মুনতাহিনা মিম্মা।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনবিভাগ কাটেশ্বর অফিসের কর্মকর্তা মোঃ মাসুদ মোল্লা, মাদ্রাসার সিনিয়র শিক্ষক এস কে আব্দুর রশিদ।  

 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসেন মোহাম্মদ,মোঃ মুজিবুল ইসলাম,আম্বিয়া খাতুন, মোঃ শুকুর আলী প্রমুখ।  

সভায় বক্তারা সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণি, মৎস্য সম্পদ সহ অন্যান্য সম্পদের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন ও কুইজে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও টিশার্ট প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট ক্যাম্পেইনের পুরস্কার ও টিশার্ট প্রদান  ।



Tag
আরও খবর