কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

আশাশুনিতে সাড়ে ৪২ লক্ষ টাকা নগদ সহায়তা ও খাদ্য উপকরণ বিতরণ

আশাশুনি উপজেলার শোভনালীতে ৬৮০ জনকে নগদ আর্থিক সহায়তা ও ৭০ জনকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উপকরণ বিতরন করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি সকালে এনজিও উন্নয়ন শোনভনালী কার্যালয় চত্বরে এ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


পিকেএসএফ এর অর্থায়নে উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ইমারজেন্সি এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (ইএপি) উন্নয়ন প্রসপারিটি প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মুন্সী মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও টেকনিক্যাল অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, প্রকল্প সমন্বয়কারী তারিকুর রহমান, শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ডাঃ শহিদুল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার সাদেক হোসেন ও আরিফুল ইসলাম। অনুষ্ঠানে ইমার্জেন্সি এ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় ৬৮০ জন অসহায় ব্যক্তিকে ৬ হাজার টাকা করে ৪০ লক্ষ ৮০ হাজার টাকা এবং মাঝারী তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পুষ্টিকর খাদ্য ব্যবস্থার লক্ষ্যে ৭০ শিশুকে ২৫০০ টাকা করে ১ লক্ষ ৭৫ হাজার টাকার সমূল্যের পুষ্টি সমৃদ্ধ খাদ্য উপকরণ প্রদান করা হয়।
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে