দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষা ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষা ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াইল্ডটিমের আয়োজনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণ ও যুব সমাজের ক্ষমাতয়নে সচেতনতা বৃদ্ধিতে রোববার(১৭মে) আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

স্কুল আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে ও জিআইজেডের অর্থায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন উপলক্ষে স্কুল শিক্ষার্থী, শিক্ষক, বনবিভাগ প্রতিনিধি সহ অন্যান্যদের অংশ গ্রহণে র‌্যালী, শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবন বিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ যুবসমাজের ক্ষমতায়ন ও  সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মাল্টিমিডিয়া ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাঙ্গ কুমার মন্ডলের সভাপতিত্বে ও ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসাইন মুহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ বুড়িগোয়ালিনী অফিসের ফরেষ্টগার্ড মিথুন চন্দ্র রায়।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্থস্কাউট সদস্য প্রিয়ংকা মন্ডল।  

 অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার মন্ডল, সহকারী শিক্ষক জি এম রুহুল আমীন,সহকারী শিক্ষক আশিষ কুমার ঘরামী,সহকারী শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল ।  

 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা মোঃ মুজিবুল ইসলাম,আম্বিয়া খাতুন, মোঃ শুকুর আলী প্রমুখ।  

সভায় বক্তারা সুন্দরবন সুরক্ষায় স্কুল শিক্ষার্থী ও যুবসমাজের ভূমিকা তুলে ধরে সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণি, মৎস্য সম্পদ সহ অন্যান্য সম্পদের গুরুত্ব তুলে ধরেন এবং সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন ও কুইজে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও টিশার্ট প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট ক্যাম্পেইনের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ ।



Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

২ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে