কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন




ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় টানা তৃতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকের গ্রাহকরা। চেয়ারম্যানের নিয়োগ বাতিল, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সামনে এই মানববন্ধনের আয়োজন করে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এবং ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ, সাতক্ষীরা’।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুস সবুর। বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু তালেব, আব্দুল গফুরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও গ্রাহক প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ ও আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিদ্ধান্ত ও বিতর্কের কারণে ব্যাংকের স্বকীয়তা, সুনাম এবং গ্রাহকদের বিশ্বাসের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করেন। ফলে সাধারণ আমানতকারী ও গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

তারা অভিযোগ করেন, ব্যাংকিং খাতে নানা অনিয়ম, দুর্নীতি এবং অর্থপাচারের অভিযোগ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এসব অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, গ্রাহকসেবা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে গ্রাহকদের আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা দাবি করেন, ইসলামী ব্যাংকের পূর্বের আস্থা ও গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি ব্যাংকের স্বার্থ ও গ্রাহকদের অধিকার রক্ষায় সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা কামনা করেন তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের উত্থাপিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। তারা বলেন, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag
আরও খবর






সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে