কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১



সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৯ জুন) উপজেলার সুশীলগাতী এলাকায় পরিচালিত অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন উপজেলার সুশীলগাতী গ্রামের মৃত এরশাদ আলী খানের ছেলে সাইদুল খান (৪২)।

র‌্যাব-৬, সিপিসি-১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার সুশীলগাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন সাইদুল খানের গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা মাদকদ্রব্য তল্লাশি করে ২৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব জানায়, মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, “মাদক, অবৈধ অস্ত্র এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে।”

তিনি আরও জানান, আটক সাইদুল খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে সহায়ক হবে।

Tag
আরও খবর






সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে