শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার



সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা এলাকায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নিখোঁজ হওয়া জেলে মোঃ আরিফ হাসানের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৯ ঘণ্টা পর মঙ্গলবার (৯ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে আরিফ হাসান জীবিকার তাগিদে প্রতিদিনের মতো সোমবার (৮ জুন) বিকেলে একা নৌকা নিয়ে কপোতাক্ষ নদীতে মাছ ধরতে যান। বিকেল আনুমানিক ৫টার দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় নদীর মাঝামাঝি অবস্থানে থাকা আরিফের নৌকায় বজ্রপাত আঘাত হানে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, বজ্রপাতের তীব্র আঘাতে আরিফ নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। একই সঙ্গে তার ব্যবহৃত নৌকাটিও ডুবে যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জেলে, এলাকাবাসী ও স্বজনরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। অনেক চেষ্টা করে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হলেও আরিফের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং ডুবুরি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে ব্যাপক অনুসন্ধান চালান। তবে রাতভর এবং পরদিন দিনব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ জেলের সন্ধান মেলেনি।

অবশেষে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাকলা এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাট সংলগ্ন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিফ হাসানের বলে শনাক্ত করেন।

আরিফের মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, আরিফ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয় মানুষ, স্বজন এবং উদ্ধারকারী দল বিভিন্নভাবে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

এদিকে বর্ষা মৌসুমে নদী ও জলাশয়ে কর্মরত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বজ্রপাতের সময় মাছ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা জানান, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নদীতে অবস্থানরত জেলেদের ঝুঁকিও বেড়ে গেছে।

Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

২ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে