তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

তালায় বাবার বাইকে স্কুলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে সন্তানের মৃত্যু বাবা আহত। ‎


‎পিতার মোটরসাইকেলের পেছনে বসেই প্রতিদিনের মতো আজ সকালেও স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল ১৩ বছরের কিশোর কুশল সরকার। কে জানত, বাবার সেই চিরচেনা ভালোবাসার বাহনটিই আজ তার শেষ যাত্রা হবে? চোখের পলকে একটি ঘাতক বাসের বেপরোয়া গতি কেড়ে নিল ফুটফুটে এক স্কুলছাত্রের প্রাণ, আর চিরতরে খালি করে দিল এক শিক্ষক দম্পতির বুক।

‎​আজ বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির ছাত্র কুশল সরকারের। এই হৃদয়বিদারক ঘটনায় মোটরসাইকেল চালক, নিহতের পিতা শিক্ষক কানাই লাল সরকারও গুরুতর আহত হয়েছেন।

‎​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কুশল সরকার তালা ব্রজেন দে (বি. দে) সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা কানাই লাল  সরকার তালা উপজেলার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা মৌমিতা সরকার বাঁশদিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। চাকরির সুবাদে তারা চুকনগরে বসবাস করলেও তাদের স্থায়ী বাড়ি খলিলনগর গ্রামে।

‎​আজ সকালে চুকনগরের বাসা থেকে পিতা কানাই লাল সরকার নিজেই মোটরসাইকেল চালিয়ে প্রিয় পুত্র কুশলকে নিয়ে তালায় স্কুলে আসছিলেন। পথিমধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯) মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে পিতা-পুত্র দুজনেই পিচঢালা রাস্তায় ছিটকে পড়েন। কিন্তু দুর্ভাগ্যবশত, কুশল বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার দেহ নিথর হয়ে যায়। আহত হন তার পিতাও।
‎​পিতার চোখের সামনেই পুত্রের এমন বীভৎস ও মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে গোটা এলাকা। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত  এসে আহত শিক্ষক কানাই লাল সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক বাসটিকে জব্দ করে।
‎​প্রত্যক্ষদর্শী ফেরদৌস রহমান ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, বাসটির বেপরোয়া ওভারটেকিংয়ের কারণেই আজ একটা তাজা প্রাণ ঝরে গেল। বাবার সামনে সন্তানের এমন মৃত্যু সহ্য করা যায় না। কুশলের অকাল মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
‎​এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি জব্দ করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

Tag
আরও খবর

বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

১ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে