তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

তালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় - ‎জেলা প্রশাসক কাউসার আজিজ


‎সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজের সঙ্গে তালা উপজেলা বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। 

‎সভায় বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এমদাদুল হক, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা জামায়াতের  সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, আবুল কালাম আজাদ, মহিলা কলেজের সাবেক  অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার , রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান,নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুল ইসলাম, সাংবাদিক মীর মিল্টনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় তালা উপজেলার টিআরএম প্রকল্পের জমি অধিগ্রহণের অর্থ ছাড়সহ নদীর নাব্যতা ফেরাতে পুনরায় টিআরএম চালু করা, জলাবদ্ধতা, মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধ,বাজারের ড্রেনেজ ব্যবস্থা, জমি-সংক্রান্ত জটিলতা, অবৈধ স্থাপনা এবং ডিসিআর জমির সুষ্ঠু ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক( ডিসি ) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ বলেন, "বাল্যবিবাহ, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সচেতনতা সৃষ্টি ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।"


Tag
আরও খবর

বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

১ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে