হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

নিরাপদ পানির প্রাপ্যতায় শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ

শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ‍''আমাদের পানি,আমাদের অধিকার'' এ স্লোগানকে সামনে রেখে শনিবার(১৮ জুলাই) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে দিন ব্যাপী অনুষ্ঠিত হল ব্যাতিক্রমধর্মী ছায়া উপকূলীয় পানি সংসদ।  

যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে বেসরকারী প্রতিষ্ঠান সিডো, বারসিক,এসসিএফ ও  এ্যাকশন এইডের সহায়তায় শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈমের সঞ্চালনায় পানি সংসদে প্রথম অধিবেশনে পানির সংকট ও সমাধান বিষয়ক প্রস্তাব এবং দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্য,পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রস্তাবের উপর সরকারি দল ও বিরোধী দল সংসদীয় ভাবে বক্তব্য রাখেন  

ছায়া সংসদে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রী বক্তব্য পেশ করেন। একই সাথে সরকার দলীয় চিফ হুইপ, সরকার দলীয় হুইপ, বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, বিরোধী দলীয় হুইপ বক্তব্য রাখেন।  

সংসদে সরকার ও বিরোধী দলের নেতৃবৃন্দ নিরাপদ পানির প্রাপ্যতা, দখলকৃত পুকুর, সরকারি সেবা প্রাপ্তি, টেকসই বেড়ী বাঁধ নির্মান, দুর্যোগ প্রস্ততিতে অবকাঠামো উন্নয়ন, ইউডিএমসি সক্রিয়করণ, তরুণ প্রতিনিধিত্ব, শিক্ষা ব্যবস্থা, নারী ও শিশুর যত্ন, জলবায়ু সহনশীল কৃষি, সরকারের বৃক্ষ রোপন কর্মসূচি, উপকূলীয় এলাকার জন্য বিশেষ বরাদ্ধের দাবী, উপকূলীয় বোর্ড গঠন, লবনাক্ততা দূরী করণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, সুপেয় পানি প্রাপ্যতায় প্রয়োজনীয় সংখ্যাংক বৃষ্টির পানি সংগ্রহের ড্রাম বিতরণ সহ অন্যান্য বিষয়ে সংসদীয় ভাবে স্পীকারের মাধ্যমে সংসদে তুলে ধরা হয়।  সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কয়েকটি সুপারিশ সরকারি দলের নিকট বা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। 

সংসদে স্পীকারের দায়িত্ব পালন করেন জহুরা বিনতে জামান বনি এবং ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন মোঃ শাহিন ইসলাম।  ছায়া সংসদেসরকারি ও বিরোধী দলের   ৪০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন । 

প্রথম অধিবেশন শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ বর্মন, সাউদান চ্যারিটি ফাউন্ডেশনের উপদেষ্টা ফরহাদ হোসেন, সিডোর কর্মকর্তা তৌহিদ হোসেন,বিদেশী পর্যবেক্ষক তাসফিয়া, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন।  

দ্বিতীয় অধিবেশন সহ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাকশন এইড বাংলাদেশের কর্মকর্তা আরিফ সিদ্দিকী, মাসুদ পারভেজ অভি, জহুরা বিনতে জামান বনি, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার মন্ডল, বারসিকের কোস্টালের আঞ্চলিক সমন্বয়কারী শাহিন ইসলাম, সহকারী সমন্বয়কারী রাম কৃষ্ণ জোয়ারদ্দার প্রমুখ।  অনুষ্ঠানে প্রত্যেক অংশ গ্রহণকারী সংসদ সদস্যকে সনদপত্র প্রদান ও অতিথিবৃন্দ,স্পীকার, ডেপুটি স্পীকার, প্রধানমন্ত্রী,বিরোধী দলীয় নেতাকে ক্রেস্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারী সংসদ সদস্যগণ সকলে প্রায় যুব প্রতিনিধিবৃন্দ ছিলেন।  

জানা যায়, এই ছায়া সংসদের মূল দাবী গুলি মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।  

ছবি- শ্যামনগরে অনুষ্ঠিত  ছায়া উপকূলীয় পানি সংসদ।  



Tag
আরও খবর