হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা



 আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ  কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-III) প্রকল্প এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ। ইএসডিও -আইসিআরডিসিভি-III প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মোছাঃ আরিফা খানমের সঞ্চালনায় সভায় সদর ইউপির সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, UDMC, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সরকারি লাইন ডির্পাটম্যান্ট এর ইউনিয়ন প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক বৃন্দ, নারী প্রতিনিধি বৃন্দ, সিপিপির সদস্যবৃন্দ, কৃষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। সভায় প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ বলেন, ইএসডিও'র বাস্তবায়নে যে কাজগুলো হয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে এবং এই ধারাবাহিকতা বজায় রেখে আরও কিছু নতুন কাজ সম্প্রসারিত করার জন্য অনুরোধ করা হলো। শিক্ষক এস এম ইয়াহিয়া ইকবাল সকল সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সু-সমন্বয় করে আরও ব্যাপক উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতার সাথে কাজ করার জন্য অনুরোধ করেন এবং ইএসডিও এই কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন। সভায় উন্মোক্ত আলোচনায় এলাকার সমস্যা ও উন্নয়নের কাজগুলো তুলে ধরা হয় এবং যে সব সমস্যা বেশি তা সমাধানের জন্য সবার সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি দুর্যোগ প্রতিরোধে ইএসডিও -মুসলিম এইডের কাজের প্রশংসা করেন এবং পরবর্তীতে কাজ করার সুযোগ হলে তা সম্প্রসারিত করার জন্য অনুরোধ করেন। এছাড়া সভা শেষে ৮টি ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে দুযোর্গের আগাম সতর্ক সংকেত দেওয়ার জন্য (১টি করে হ্যান্ড মাইক, ১টি করে টর্চ লাইট ও ৩টি করে পতাকা) মোট ৮ সেট উপকরণ প্রদান করা হয়। সভায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন এবং ইএসডিও- আইসিআরডিসিভি- III প্রকল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, কমিউনিটি ফ্যাসিলিটেটর আয়শা আকতার ও এসকে জাহিদুল ইসলাম প্রমুখ।
Tag
আরও খবর