হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

কলারোয়া সীমান্তে ভারতীয় ঔষধ উদ্ধার


সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও বিভিন্ন ধরনের ঔষধ উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (০১ আগস্ট ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ তলুইগাছা ও চান্দুরিয়া বিওপির পৃথক টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার নটিজঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করে।

অন্যদিকে, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

দুই অভিযানে সর্বমোট ২ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়। বিজিবির ধারণা, চোরাকারবারীরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশের ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়, অন্যদিকে দেশীয় শিল্প ও উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ ধরনের চোরাচালানবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও আরও জোরদারভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Tag
আরও খবর