যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন



 আশাশুনি উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ওয়েব সাইটের আন্ত: সংযোগ এবং মনিটরিং সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। দেশের মধ্যে আশাশুনি উপজেলাই প্রথম এই সিস্টেমের আওতায় আনা উপজেলা হিসাবে স্বীকৃতি পাবে। রবিবার (২ আগষ্ট) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মমতাজ ট্রেডিং (প্রা:) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুরাদুজ্জামান।
মুরাদুজ্জামান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ও মমতাজ ট্রেডিং (প্রা:) লিঃ যশোর এর সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ওয়েব সাইটের আন্ত:সংযোগ এবং মনিটরিং সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৪৭টি মাধ্যমিক ও ৪টি কলেজ মোট ৫১টি প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকদের নিয়ে ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম এর কাজ সম্পন্ন করা হয়েছে। সাথে সাথে শিক্ষকদের সিস্টেম ব্যবহারের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম। 
আশাশুনিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো www.assasuni.useo.gov.bd ওয়েবসাইটে অন্ত:সংযোগ স্থাপন করা হয়েছে।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত সকল অঞ্চল জেলা উপজেলা শিক্ষা অফিসের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের মনিটরিং কার্যক্রম জোরদার চলছে সেই আলোকে অলরেডি গুগল ফর্মে শিক্ষা প্রতিষ্ঠান আইপি সিসি ক্যামেরা ও ওয়েবসাইট সচল সংক্রান্ত ফর্ম সাবমিট করেছে। বাংলাদেশের প্রায় সকল উপজেলাতে আমাদের প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সহিত কার্যক্রমটি পরিচালনা করছে।শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ ২৫ বছরের বছরের পথ চলার অভিজ্ঞতার সাথে আনলিমিটেড সার্ভার/ হোস্টিং থাকায় কার্যক্রমটি যথেষ্ট সফল। আমাদের ওয়েবসাইটের মূল্য মাত্র পাঁচ হাজার টাকা। টাকা ডিসেম্বরের ভিতরে প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, এখন থেকে উপজেলা শিক্ষা অফিসের ওয়েব সাইটে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটের যাবতীয় তথ্য পাওয়া যাবে। 
Tag
আরও খবর