পশ্চিম সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল দুটি করে ছাগল
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারিয়ে যারা সংকটে দিন কাটাচ্ছেন এমন ৩১ টি বাঘ বিধবা পরিবার পেল দুটি করে ছাগল।
বৃহস্পতিবার(১৩ আগষ্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ৩১টি পরিবারের মাঝে প্রত্যেককে দুটি করে ছাগল বিনা মূল্যে প্রদান করা হয়। উপকারভোগী পরিবারগুলি উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ও খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। আয়োজক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, ছাগল পালনের মাধ্যমে এসকল পরিবারের আয় বাড়ানো এবং তাদেরকে স্বাবলম্বী করাই মূল্য উদ্দেশ্য।
গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মহাসিন উল হাকিম, গাবুরা ইউপি সদস্য ফরিদা খাতুন, জি এম মুনজুর হোসেন, ইয়ুথ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান প্রমুখ।
ছাগল প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন সুন্দরবন উপকূলের মানুষের জীবন সংগ্রাম কঠিন। বাঘের আক্রমণে নারীরা শুধু স্বামী হারাননি, হারিয়েছেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। বক্তারা আরও বলেন, বাঘ বিধবা পরিবার গুলোর জীবন মান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
ছাগল প্রাপ্তিতে পরিবারের সদস্যরা বলেন এই সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করে পরিবারের আয় বৃদ্ধিতে চেষ্টা চালিয়ে যাব।
ছবি- পশ্চিম সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল দুটি করে ছাগল।
২ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ৩২ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে