কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ'

‎‎সাতক্ষীরা ও যশোর জেলার সীমান্ত সংযোগস্থল কলারোয়া এবং কেশবপুর উপজেলার সীমানায় বহুল কাঙ্ক্ষিত 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' নির্মাণের প্রশাসনিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে গতি ফিরে পেয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহর জোরালো উদ্যোগ ও জনস্বার্থমূলক আবেদনের প্রেক্ষিতে সেতুটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

‎

‎চিঠি সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দীর্ঘদিনের জনভোগান্তি নিরসনে দেয়াড়া-ত্রিমোহনী এলাকায় সেতু নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে গত ৩১ আগস্ট  প্রধানমন্ত্রী বরাবর আধা-সরকারি পত্র (ডি.ও. নম্বর: ১০৫-সাতক্ষীরা-১/২০২৬/(৪৮)) প্রদান করেন সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ। সংসদ সদস্যের উক্ত আবেদনের গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়।   এরই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের 'মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল'-এর সদস্য সচিব ও প্রোটকল অফিসার-১ মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে কলারোয়া ত্রিমোহনী ব্রিজ নির্মাণের ডিওপত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন কার্যালয়ে প্রেরণের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

‎চিঠির অনুলিপি অবগতি ও দ্রুত কার্যকরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহর নিকট প্রেরণ করা হয়েছে।

‎

‎সাতক্ষীরার কলারোয়া ও যশোরের কেশবপুর উপজেলার সংযোগস্থলে অবস্থিত এই 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজটি নির্মিত হলে দুই অঞ্চলের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে যাতায়াত, উন্নত চিকিৎসাসেবা গ্রহণ, আইনি বা প্রশাসনিক সংকট নিরসন এবং ব্যবসা-বাণিজ্যের আদান-প্রদান সহজ ও সময়সাশ্রয়ী হয়ে উঠবে।

‎

‎সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহর কার্যকর পদক্ষেপের ফলে স্বপ্নের ত্রিমোহনী ব্রিজ নির্মাণের পথ সুগম হওয়ায় কলারোয়া ও কেশবপুর অঞ্চলের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে অবহেলিত এই সীমান্ত অঞ্চলে কৃষি ও অর্থনৈতিক খাতে এক নতুন বিপ্লব ঘটাবে।


‎

Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে