কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে ১১-১২ নভেম্বর ২ দিন ব্যাপী কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

  কর্মশালায় শ্রীফলাকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে আটুলিয়া, কাশিমাড়ি, ভূরুলিয়া, নূরনগর, কৈখালী ও রমজাননগর থেকে আগ্রহী ও উদ্যোগী ২৬ জন কৃষক কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু পরিবর্তন ন্যায্যতা বিষয়ক ধারনায়ন, কৃষিপ্রতিবেশীয় চর্চা পরিদর্শন, অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্যের গুরুত্ব ও গুনাগুন , পদ্ধতিগত চাষাবাদ,  রাসায়নিকের কুপ্রভাব ও সংকট,  জৈব বালাইনাশক,  মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কার্যকরীতা, ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার, তৈরী  ও উৎপাদন প্রক্রিয়া, গোবর সার তৈরী ও ব্যবহার, ওষুধী উদ্ভিদ গুনাগুন ও ব্যবহার ও লোকায়ত চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিস্তারিত ও ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করেন। ২ দিনব্যাপি কর্মশালা টি পরিচালনা করেন কৃষক অল্পনা রানী, হাবিবুর রহমান ও গোবিন্দ মন্ডল।

কৃষক গোবিন্দ মন্ডল বলেন, “বর্তমানে আমি ২০০ প্রকার বীজ সংরক্ষণ করেছি। বারসিকের পরামর্শে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করার জন্য যুদ্ধে নেমেছি। কৃষকের স্বাধীনতার জন্য হাইব্রিড বীজ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বাদ দিতে হবে। হাইব্রিড বীজ চাষ করলে রাসায়নিক সার দিতে হয়, কিন্তু দেশীয় বীজের আলাদা কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না।

কৃষক হাবিবুর রহমান বলেন, তাঁরা যেভাবে কৃষিচর্চা করেন, তাতে পরিবেশ, পশু-পাখি নিরাপদ থাকে।  তাঁদের এলাকার জন্য কোন কোন ফসল উপযোগী, তা চিহ্নিত করার জন্য তাঁরা গবেষণা করেন। বাংলাদেশের ৩০টি কৃষি-পরিবেশ অঞ্চলের মধ্যে তাঁদের অঞ্চল ১৩। এই অঞ্চলের উপযোগী ফসল ও জাতগুলো নিয়ে তাঁরা গবেষণা করেন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে ৬০-এর দশকের আগে সবাই জৈব কৃষিচর্চা করতেন। মাটির কাছাকাছি যারা সবচেয়ে বেশি থাকে, তারাই ভালো থাকে। উৎপাদন করতে গেলে ফসল মাটি থেকে কী গ্রহণ করে, তা জানতে হবে। বাতাসে ৭৮ শতাংশ নাইট্রোজেন থাকে। সেই নাইট্রোজেন মাটিতে প্রবেশ করার জন্য মাটিতে অনুজীব থাকা প্রয়োজন। কিন্তু রাসায়নিক সার ব্যবহারের কারণে অনুজীবগুলো মারা যায়। মাটিতে বেশি বেশি জৈব সার ব্যবহার করলে মাটি ঝুরঝুরে ও উর্বর থাকে। মাটিকে ঢিলা রাখলে মাটি ভালো থাকে।

জৈব কৃষিচর্চায় প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরে শ্যামলী রানী বলেন, জৈব পদ্ধতিতে কৃষিচর্চা করতে হলে বাড়িতে প্রাণিসম্পদ থাকা প্রয়োজন। গরুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা দিয়ে সার তৈরি করতে হবে। মাটিতে বেশি বেশি জৈব সার ব্যবহার করলে মাটি ভালো থাকবে, রাসায়নিক সারের ব্যবহার কমবে এবং উৎপাদন খরচও কমে যাবে।

অল্পনা রানী বলেন,“যার স্বাদ নেই, তার পুষ্টি নেই।”রাসায়নিক দিয়ে উৎপাদিত খাদ্যে স্বাদ ও পুষ্টিগুণ কম থাকে। ধান শুধু একটি ফসল নয়; ধান আছে বলে আমি আছি, আমার পরিবার আছে এবং প্রাণিজগতের খাদ্য নিশ্চিত হচ্ছে। পানির সঠিক ব্যবহার করতে হবে। টাওয়ার, বস্তা ও বেড পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। জোর করে বিদেশি গাছ এনে লাগানো ঠিক নয়। আমাদের জীবন ও জীবিকা আদিকাল থেকে যেভাবে ছিল, সেভাবে চর্চা করাই আমাদের সংগ্রাম। 

পারুল রানী বলেন, বাড়িতে অব্যবহৃত বালতি, ক্যারেট ও বস্তা ফেলে না দিয়ে সেগুলোতে সবজি চাষ করা যায়। গরমের সময় কম পানি ব্যবহার করে ফসল উৎপাদনের জন্য কলস ও স্যালাইন পদ্ধতি ব্যবহার করা যায়। দেশি বীজের দেশি গাছ মরে গেলেও একবার ফল দিয়ে যায়। টাওয়ার হলো একটি উঁচু জায়গা, যেখানে মাটি, ইটের খোয়া, রাবিশ ও জৈব সার দিয়ে তৈরি করা হয়। এতে ৬০ শতাংশ মাটি ও ৪০ শতাংশ জৈব সার ব্যবহার করা হয়। 

বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী  শাহীন ইসলাম বলেন, দেশীয় বীজ সংরক্ষণ, জৈব কৃষিচর্চা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং স্থানীয় পরিবেশ উপযোগী ফসলের জাত নিয়ে গবেষণার মাধ্যমে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চাকে এগিয়ে নিচ্ছেন উপকূলীয় অঞ্চলের কৃষক-কৃষানীরা। তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও কৃষিচর্চা স্থানীয় বৈচিত্র্য, সংস্কৃতি এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

কৃষক-কৃষানীদের অভিজ্ঞতা ও বক্তব্যে উঠে আসে, দেশীয় বীজ সংরক্ষণ, স্থানীয় উপযোগী ফসলের জাত নিয়ে গবেষণা, জৈব কৃষিচর্চা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে তাঁরা নিজেদের জীবন-জীবিকা, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় কাজ করে যাচ্ছেন। এই প্রশিক্ষণ কর্মশালা তাঁদের কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা, স্থানীয় জ্ঞান ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষি ও পরিবেশ সুরক্ষার পথ তৈরি করবে।

ছবি- শ্যামনগরে এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 


Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে