কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন জমে উঠেছে।সাধারন সম্পাদক পদে প্রার্থী ৩ জন,সাধারন সদস্য পদে ১০ জন।

আশাশুনি উপজেলার বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন দীর্ঘদিন পরে ব্যালটের মাধ্যমে ১১মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।এ নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। বাজারের অলি-গলিতে প্রার্থীদের বিভিন্ন প্রতীক শোভা পাচ্ছে। বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রæতি নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।ভোটারাও বাজারের কাঙ্খিত উন্নয়নে প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রæতি আদায় করে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত এখন আশাশুনির বুধহাটা বাজার এলাকা। এবারের নির্বাচনে সাধারন সম্পাদক ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।সাধারন সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন,আনারস প্রতীক নিয়ে মোঃ নুরুজ্জামান জুলু,হরিণ প্রতিক নিয়ে মোঃ মন্জুরুল ইসলাম মহিদ,ছাতা প্রতীক নিয়ে মোঃ আশরাফুল ইসলাম।চার টি সদস্য পদের বিপরীতে নির্বাচন করছেন দশ জন প্রার্থী।দেয়ালঘড়ি প্রতীক নিয়ে মোঃ হাফিজুল ইসলাম,ফ্যান প্রতীক নিয়ে মোঃ শহিদুল ইসলাম,ফুটবল প্রতীক নিয়ে মো আজিজ,মোরগ প্রতীক নিয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন,তালা চাবি  প্রতীক নিয়ে মেহেদী হাসান বিপুল,ব্যাট প্রতীক নিয়ে লেদ মিলন,আপেল প্রতীক নিয়ে আরিফুল ইসলাম,মাছ প্রতীক নিয়ে কেসমত আলী,টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ আব্দুল মান্নান,কলস প্রতীক নিয়ে মোঃ মোস্তাক নির্বাচন করবেন। বাজারব্যবস্থাপনা কমিটির গঠনতন্ত্র অনুযায়ী বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু সভাপতি নির্বাচিত হবেন।বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করতে পারবেন এমন প্রার্থীদের তারা ভোট দেবেন বলে জানান।এবারের নির্বাচনে প্রবীন প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে নবীন প্রার্থীরাও অংশ নিচ্ছেন ভোটের লড়াইয়ে। নির্বাচনের বৈতরনী পার হতে নানা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অনেকেই বাজারের উন্নয়ন এবং ব্যবসায়ীদের সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার উপজেলা ভাইসচেয়ারম্যান অসীম বরন চক্রবর্ত্তী বলেন,নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন। ওইদিন সঠিক সময় ও পরিবেশ বজায় রেখে ভোটগ্রহন করা হবে বলে জানান তারা।এ নির্বাচনে ৯৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুর্নীতিমুক্ত এবং বাজারের ব্যবসায়ীদের স্বার্থে নতুন কমিটি কাজ করবেন এমন প্রত্যাশা করছেন বাজারের ব্যবসায়ীরা।

আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে