কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্যামনগরের জুসের সাথে বিষ মিশিয়ে নিজ সন্তানকে হত্যা করলেন গর্ভধারিনী মা।

সাতক্ষীরার শ্যামনগরে  জুসের সাথে বিষ মিশিয়ে পান করিয়ে শিশু রোহিত দত্তকে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রহিতের কাকা শ্যামনগর উপজেলার হরিতলা গ্রামের মৃত মদন মোহস দত্তের ছেলে উজ্জল দত্ত বাদি হয়ে শুক্রবার (১৭ মার্চ) রাত সোয়া ৯টার সময় থানায় এই মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ নিহত রহিতের মা সুস্মিতা দত্তকে গ্রেপ্তার করেছে।নিহত শিশু রোহিত দত্ত (১২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিতলা গ্রামের গোপাল দত্তের ছেলে ও স্থানীয় নকিপুর ৭৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।মামলার বাদি উজ্জল দত্ত জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে রহিতের মা ছেলের অসুস্থতার বিষয়টি মুঠোফোনে পরিবারের সদস্যদের জানায়। এসময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে জানান বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কিনে আনা  জুস খেয়ে ছেলে অসুস্থ হয়ে পড়েছে। একপর্যায় মুখ দিয়ে ফেনা উঠে শরীর নিন্তেজ হতে শুরু করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উজ্জল দত্ত আরও জানান, গত চার বছর আগে রোহিতের বাবা গোপাল দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে সুস্মিতা দত্ত নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করতেন। মানুষের কাছে পাওনাসহ তার নিকট থেকে মাঝেমধ্যে কিছু টাকাকড়ি নিয়ে রহিত ও নিজের খরচ চালাতেন সুস্মিতা। পরিকল্পিতভাবে জুসের সাথে বিষ মিশিয়ে ভাইপো রহিতকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি এ ঘটনায় দোষীদের গ্রেফতার পূর্বক আইনে সোপর্দ করার দাবি জানান।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় শিশুটির মা ও বাপ্পী দত্ত নামে স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদকালে মা সুস্মিতা দত্ত দারিদ্রতার কারণে ভোরপোষণ করতে না পারায় জুসের সাথে বিষ মিশিয়ে রোহিতকে হত্যার কথা স্বীকার করে। পরে বাপ্পী দত্তকে ছেড়ে দেয়া হয়। মৃত শিশুটির বাসা থেকে একটি বিষের ছেড়া প্যাকেট উদ্ধার করা হয়েছে।তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের মেঝ কাকা উজ্জল দত্ত বাদী হয়ে রোহিতের মা সুস্মিতা দত্তের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, ১৭ মার্চ শুক্রবার স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কিনে আনা জুস খেয়ে অসুস্থ হয়ে পড়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর (হরিতলা) গ্রামের মৃত গোপাল দত্তের ছেলে রহিত দত্ত (১১)। বাড়িতে এসে তার শরীর খারাপ লাগছে বললে মা সুস্মিতা দত্ত তাকে একটি খাবার স্যালাইন খাওয়ানোর পর গোসল করিয়ে শুইয়ে দিলে সে বমি শুরু করে। এরপর পেটে ব্যথায় সে ছটফট করতে থাকে। একপর্যায়ে মুখ দিয়ে ফেনা উঠলে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষক্রিয়ার ফলে রোহিতের মৃত্যু হয়েছে বলে জানান শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা হক।

Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে