কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে শ্যামলী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র বটতলা সুপার মার্কেটে ৮ মে সোমবার বিকেল ৪টায় অতিদরিদ্র ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য শ্যামলী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছে সাবেক সংরক্ষিত এমপি ও শেরপুর সদর-১ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। 


বিকেল ৪টায় সাবেক এমপি শ্যামলী ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। পরে তাকে শেরপুর জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। 


উদ্বোধনকালে মহিলা সাবেক এমপি বলেন, শেরপুরের অতিদরিদ্র, অসহায় ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের জন্য এ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। এখানে অসহায় পরিবারের সদস্যরা প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে। তিনি আরো বলেন, অসহায় মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।  


এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহার বন্যা, জেলা যুব মহিলা লীগ নেত্রী লতিফা আক্তার লাকী, পূজা পাল, রিক্তা খাতুনসহ জেলা, উপজেলা ও শহর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর