কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলার ১৪নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১৪নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান অপু। সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. মুশফিকুর রহমান। এ ছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও বিরোধসংক্রান্ত সমস্যার সহজ, দ্রুত এবং স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি। সভায় উপজেলা সমন্বয়কারী মো. মুশফিকুর রহমান গ্রাম আদালতে মামলা দায়েরের পদ্ধতি, মামলা নিষ্পত্তির সময়সীমা, স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার সুবিধা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, শেরপুর জেলার ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে একসময় এক নম্বর অবস্থানে ছিল বেতমারী ইউনিয়ন পরিষদ। কিন্তু বর্তমানে এটি বায়ান্নো নম্বরে অবস্থান করছে। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় ইউনিয়নটিকে আবারও জেলার মধ্যে প্রথম অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য তিনি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে উপস্থিত সবাই গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপুর নেতৃত্বে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। উল্লেখ্য, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

Tag
আরও খবর