কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের মেইন রোডের খান মার্কেটে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। ব্র্যাক ব্যাংক ঝিনাইগাতী বাজার ব্যাংকিং আউটলেটের এজেন্ট মেহেদী হাসান হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার মোঃ মিল্লাত হোসাইন, ব্র্যাক ব্যাংকের সিনিয়র বিডিএম বাবুল হোসেন, জামালপুর রিজিয়ন এজেন্ট ব্যাংকিং এর টিম লিডার জালাল উদ্দিন আহম্মেদ, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ঝিনাইগাতী বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ফারুকসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর