কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঘূর্ণিঝড় মোখা এর সম্ভাব্য প্রভাব থেকে পরিত্রানের উদ্দেশ্যে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা

শেরপুরের ঝিনাইগাতীতে ঘূর্ণিঝড় মোখা এর সম্ভাব্য প্রভাব থেকে পরিত্রানের উদ্দেশ্যে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে স্ব-স্ব দপ্তরে উপস্থিত থাকা, আশ্রয়কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রস্তুত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ফায়ার সার্ভিসের স্ট্রেশন মাষ্টার আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে একইদিনে ঝিনাইগাতী বাজারে অগ্নিকান্ডসহ অন্যান্য দূর্যোগ থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিসের গাড়ী আসা-যাওয়ার জন্য রাস্তা প্রশস্ত করণ ও রাস্তার স্থানগুলো চিহ্নিতকরণসহ অন্যান্য বিষয় পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ফায়ার সার্ভিসের স্ট্রেশন মাষ্টার আব্দুল মান্নানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর