কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আজ আবারো ঝিনাইগাতীতে ২ কোটি টাকা মূল্যের সরকারী জমি উদ্ধার করলেন এসিল্যান্ড আশরাফুল কবীর

শেরপুর জেলার ঝিনাইগাতীতে আজ আবারো প্রায় ২ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবীর।


ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ জনৈক জাহাঙ্গীর গংরা ঝিনাইগাতী মৌজাস্থ থানা রোডের ১ নং খাস খতিয়ানের ২৩১ নং দাগের ০.৫০ একর ভূমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদার হিসেবে ভোগ দখল করে আসছিল। ১৭ মে ২০২৩ বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের নেতৃত্বে ভূমি অফিসের একটি দল সরকারের অনুকূলে জায়গাটি দখল গ্রহণ করেন।


সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর জানান, উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। উল্লেখ্য, গত ৭ মাসে এ নিয়ে ঝিনাইগাতীতে সাড়ে ছয় একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।  


আরও খবর