কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবহিতকরণ কর্মশালা

শেরপুরের ঝিনাইগাতীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি (এলএআরসি ও পিএম) বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটি সদস্যদের সমন্বয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে বুধবার সকাল ৯টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, ময়মনসিংহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুল আউয়াল। কর্মশালায় বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রায়হানুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (সিসিএসডিপি) মোঃ রফিকুল ইসলাম তালুকদার, শেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তামজিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতিমা, শেরপুর মাই সাহেবা জামে মসজিদের খতিব মোঃ মুতাসিম বিল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, নলকুড়া ও গৌরীপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী সেলিম রেজা। কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার মোহতামিম, ইমাম ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর