কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈদুল আযহা উপলক্ষে ঝিনাইগাতীর ৭টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ২২ জুন বৃহস্পতিবার দিনভর একযোগে উপজেলার ৭টি ইউনিয়নে ১২ হাজার ৬২৭ জন পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ উপলক্ষে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ ইউপি সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে ঝিনাইগাতী সদর ইউনিয়নে ২১৭৫ জন, হাতীবান্দা ইউনিয়নে ৯২৯ জন, মালিঝিকান্দা ইউনিয়নে ১৯৬৫ জন, গৌরীপুর ইউনিয়নে ১২৩০ জন, নলকুড়া ইউনিয়নে ২১৯৩ জন, ধানশাইল ইউনিয়নে ১৬৮৮ জন এবং কাংশা ইউনিয়নে ২৪৪৭ জন হত-দরিদ্র পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হয়। বিতরণকালে স্ব-স্ব ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর