কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদারের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, শেরপুর এর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সুলতান আহম্মেদ।




এসময় তিনি কৃষির বিভিন্ন প্রযুক্তির উপর আলোচনা করেন এবং বর্তমান সরকারের ৩ বছর মেয়াদী ভোজ্য তেলের আমদানির নির্ভরতা শতকরা ৪০ ভাগ কমানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি করার জন্য কৃষকদের পরামর্শ দেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুর এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), কৃষিবিদ মোহাম্মদ এমদাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা। কৃষি মেলায় মোট ১৪ টি স্টল অংশগ্রহণ করে। তার মধ্যে কৃষি পণ্যর সিডলেস পেয়ারা এবং ড্রাগন ফল প্রদর্শন করে মোঃ আল আমিনকে ১ম স্থান হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও দ্বিতীয় হন নাছিমা তিনি চাল কুমড়া প্রদর্শন করেছিলেন। নারিকেল প্রদর্শন করে ৩য় স্থান হিসেবে ছাইদুল ইসলামকেও পুরস্কৃত করা হয়। এ মেলায় নার্সারী অংশগ্রহণ করে স্মৃতি নার্সারী ১ম, মিনহাজ নার্সারী ২য়, মুক্তা নার্সারী ৩য় হন। তাদের সহ অন্যান্য নার্সারীদেরও সানতনা মূলক পুরস্কার দেন অতিথিরা।

Tag
আরও খবর