কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলার আসামী ফয়সালের ফাঁসির দাবীতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালের ফাঁসি এবং অপর সহযোগী মোশারফকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ২৫ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার ফাকরাবাদ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক মানুষ। ধর্ষক ফয়সাল ঝিনাইগাতী সদরের আব্দুল সামাদ ওরুফে নজরুলের ছেলে। সহযোগী মোশারফ উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে। উল্লেখ্য, গত ১৯ আগস্ট শনিবার উপজেলার পশ্চিম মানিককুড়া গ্রামে ফয়সাল তার নানার বাড়ীতে বেড়াতে আসে। ওইদিন বিকেলে প্রতিবেশী মোহাম্মদ আলীর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া কন্যা ওই বাড়িতে খেলতে এলে এসময় ফয়সাল তার খালাতো ভাই মোশারফের সহায়তায় ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এলাকার কতিপয় কিছু ব্যক্তি বিষয়টি ধামাচাপার চেষ্টা করলেও পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সাংবাদিকদের সহায়তায় থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং দ্রুত ফয়সালকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মমিন হোসেন, ইমান আলী মুন্সি ও তানজিৎসহ অনেকেই। বক্তারা ধর্ষক ফয়সালের ফাঁসি এবং সহযোগী মোশারফকে দ্রুত গ্রেফতারের দাবী জানান। 

Tag
আরও খবর