কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোহসিনুল বারী রুমি’র গণসংযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম.এ বারী’র পুত্র মোহসিনুল বারী রুমি। জানা গেছে, মোহসিনুল বারী রুমির পিতা ছিলেন একজন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগের সংসদ সদস্য। পিতার মৃত্যুর পর দলীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি। দল অতীতের কার্যক্রম মূল্যায়ন করলে আল্লাহর রহমতে মোহসিনুল বারী রুমি মনোনয়ন পেতে পারে বলে এলাকার গণ্যমান্য ও প্রবীণ ব্যক্তিদের আশা। মোহসিনুল বারী রুমি সকলের দোয়া চেয়ে ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার  ঝিনাইগাতী উপজেলার ধানশাইল বাজার ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ কার্যালয়ে পৃথক পৃথক ভাবে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে নৌকায় বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রুকনুজ্জামান, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপন, রানিশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহেদী মাসুদ রানা, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, সাংবাদিক তারেক আব্দুল্লাহ রানাসহ দলীয় নেতাকর্মীগণ।

Tag
আরও খবর