কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে নবাগত ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

শেরপুরের ঝিনাইগাতীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা প্রদান হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফয়জুর রাজ্জাক আকন্দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্যরা। সংবর্ধনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ইউএনও ফারুক আল মাসুদকে পদোন্নতিজনিত কারণে নীলফামারী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী/পদায়ন করা হয়েছে। 

Tag
আরও খবর