কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরেও আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

সারাদেশের ন্যায় ভার্চুয়ালি শেরপুরেও চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় খাদ্য মন্ত্রণালয় থেকে এ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার। এসময় শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা খাদ্য বিভাগের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এলএসডি-১ মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাসসহ জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা জানায়, চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানে ৩০ টাকা কেজি দরে ৩ হাজার ৩২৩ মেট্টিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৭ হাজার ৯৮ কেজি চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর অ্যাপের মাধ্যমে এবার ধান ক্রয়ের আবেদন পড়েছে ৩২৭ জন কৃষকের। তবে জেলায় অ্যাপ ব্যবহারকারী কৃষকের নিবন্ধন করা হয়েছে ২২ হাজার ৫৩৯ জনের। জেলায় এবার আমন ধানের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৯৯৮ মেট্টিক টন।

Tag
আরও খবর