কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের ঝিনাইগাতীতে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম এলাকার ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি ও নলকুড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ এর নামে অসত্য ও বানোয়াট তথ্য প্রদান করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেছে। সাংবাদিকদের কাছে কাওছার আহমেদ জানান, তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। কে বা কাহারা ২০১৮ সালে একটি বিস্ফোরক মামলার চার্জ শিটে তার নাম অন্তর্ভুক্ত করে দেয়। এফআইআরে তার নাম ছিল না। পরবর্তীতে কাওছার আহমেদ ওই কাজের সাথে জড়িত নয় ও তিনি ওই সময় এলাকায় ছিলেন না এবং আওয়ামীলীগ পরিবারের সন্তান মর্মে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারি এবং নলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির নিকট প্রত্যয়ন নিয়ে ওই মামলা থেকে অব্যাহতি নেয়। কিন্তু একটি প্রতিপক্ষ নলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মজিবর রহমান কে জড়িয়ে ফেসবুক সহ দুই একটি অনলাইনে অপপ্রচার চালায়। যা তিনি মিথ্যা বলে আখ্যায়িত করেন। কাওছার আহমেদ আরো জানান, প্রকৃতপক্ষে তার পিতা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ওই সূত্র ধরে কাওছার আহমেদ আওয়ামীলীগ পরিবারের সাথে জড়িত হয়ে দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের রাজনীতি করে আসছে। বর্তমানে তিনি নলকুড়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি আরো বলেন, একটি কু চক্রি মহল তার প্রতি ইসান্নিত হয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুক ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় করে আসছে। কাওছার আহমেদ এ বিষয়ে প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সু-দৃষ্টি কামনা করেছেন।

Tag
আরও খবর