কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের নালিতাবাড়ীতে লক্ষাধিক টাকার ভারতীয় মদসহ র‌্যাবের হাতে এক মাদককারবারি গ্রেফতার

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে লক্ষাধিক টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯৫ বোতল মদ পাঁচারকালে শংকর কোচ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২ ডিসেম্বর শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শংকর কোচ জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে। র‌্যাবের পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানার  পশ্চিম সমশ্চুড়া এলাকা  থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকার আমদানী নিষিদ্ধ মেকডুওয়েলস নম্বর ওয়ান ব্র্যান্ডের ৯৫ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব  আরো জানায়, গ্রেফতারকৃত শংকর কোচ একজন মাদক কারবারী চক্রের সদস্য। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর