কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিক রানার মুক্তির দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন

শেরপুরের নকলা উপজেলায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১২ মার্চ মঙ্গলবার সকালে ঝিনাইগাতীর প্রধান সড়ক আমতলীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক এসএম আমিরুজ্জামান লেবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাংবাদিক মুহাম্মদ আবু হেলাল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সাইফুল্লাহসহ আরো অনেকে। এসময় বক্তারা দ্রুত রানার মুক্তি দাবি করেন। একই সাথে সংশ্লিষ্ট ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। উক্ত মানববন্ধনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর