কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের ঝিনাইগাতীতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমেরিকা প্রবাসীর কাপড় বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৫ এপ্রিল ২০২৪ শুক্রবার সকালে উপজেলার ব্রিজপাড় এলাকায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বীর মুক্তিযোদ্ধা এ,বি,এম সিদ্দিকের সন্তান আমেরিকা প্রবাসী হায়াৎ মাহমুদ লিটনের পক্ষ থেকে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সাংবাদিক এস.কে সাত্তারের সভাপতিত্বে অসহায়, হত দরিদ্র ২৪৬ জন পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এসমস্ত ঈদ উপহার প্রদান করা হয়। ১২৮টি শাড়ি ১১৮টি লুঙ্গি অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। অসহায় পরিবারগুলো নতুন কাপড় হাতে পেয়ে খুশি হয়ে সকলের জন্যে দোয়া করবেন জানিয়ে সকলের ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা করেন। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন মহিলা সিদ্দিকা মাদরাসার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী—টিটু।

Tag
আরও খবর