কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তিতে ঈদ পুনর্মিলনী

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল শনিবার মালিকিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রী মোঃ ফরিদুল হক খান। ওই সময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ২০২১ সালে হজের নীতিমালা তৈরি করার পর হজ যাত্রীদের ভোগান্তি কমে এসেছে। সেইসাথে সরকার হজের খরচ জনপ্রতি ১ লক্ষ ২ হাজার টাকা করে কমানোর কারণে বর্তমানে হজ যাত্রীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব (অবঃ) নৌ পরিবহন মন্ত্রণালয় ও এসডিএফ চেয়ারম্যান মো. আব্দুস সামাদ, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাবু মদন মোহন চক্রবর্তী ও বর্তমান প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিপ আব্দুল্লাহ আল হারুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. সাইফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষার্থীগণ। অনুষ্ঠানে ওই বিদ্যালয় থেকে পাশ করে উচ্চ শিক্ষা গ্রহণ শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ প্রায় ৬ শত প্রাক্তন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও বর্তমানে অধ্যয়নরত ৯ শতাধিক ছাত্র-ছাত্রীও এই উৎসবে অংশগ্রহণ করেন। ঝিনাইগাতী উপজেলার উত্তর জনপদের অন্যতম স্বনামধন্য এই বিদ্যাপিঠের গোল্ডেন জুবিলি উৎসব উপলক্ষে চারদিকে আনন্দ ছড়িয়ে পড়ে। প্রাক্তন শিক্ষার্থীগণ বহু বছর পর তাদের স্কুল জীবনের বন্ধুদের পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, সাবেক ও বর্তমান শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মারক উন্মোচন, ফলক উন্মোচন, মেধাবী ১১ জন শিক্ষার্থীকে প্রণোদনা প্রদান, পিঠা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে স্থানীয় ও জনপ্রিয় অতিথি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর