কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। প্রশিক্ষণের মূল আলোচনা ছিল, দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপি ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়া। আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব। ঋণ খেলাপি হলে সরকারি ঋণের অনাদায়ি অর্থ আদায়ে আইনি পদক্ষেপ নেবে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় উপস্থিত ছিলেন, শিশু সুরক্ষা সমাজকর্মী ফৌজিয়া আক্তার রিমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, সাবেক সিনিয়র শিক্ষক রবেতা ম্রং, ইউনিয়ন সমাজকর্মী সুলতান মাহমুদ, সবুজ মিয়া ও আলমগীর হোসেনসহ ইউনিয়নের গ্রাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জন প্রশিক্ষণার্থী। 

Tag
আরও খবর