কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীবরদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও মাসিক সমন্বয় সভা

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা, মাসিক সমন্বয় সভা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। বক্তব্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেকার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফুলমালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, কুড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরুজ খান নুন, শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর