কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের ঝিনাইগাতীতে কারিতাসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে ও কারিতাসের উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমার সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহী, উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিপুল ডেবিড দাস সিএসসি, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রবেতা ম্রং, সীডস কর্মসূচির পিও (ইআই) মো: ওসমান গণি, শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিৎ মৃ, মাঠ সহায়ক বেবি অনিতা সাংমাসহ কারিতাসের অন্যান্য মাঠ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অবহিতকরণ সভায় জানানো হয় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প আগামী ৫ বছরের জন্য (২০২৪-২০২৮) স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন কার্যক্রম যেমন: পরিবার পর্যায়ে পরিবার উন্নয়ন পরিকল্পনা, আত্মনির্ভরশীল দল গঠন, সামাজিক সংগঠন গঠন, কৃষি ও প্রাণিসম্পদ কাজে সহায়তা, ইউনিয়ন পরিষদে যোগাযোগ, বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানে সহায়তা, প্রান্তিক পর্যায়ে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা দানের মাধ্যমে স্কুলমুখী কার্যক্রম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন কার্যক্রম, কিশোর-কিশোরীদের জীবন গঠনের জন্যে সংলাপ সেন্টারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তথা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। 

Tag
আরও খবর