কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে ‘ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি’র উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির উদ্যোগে ৩ শত বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ ৫ জুলাই শুক্রবার দিনব্যাপী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নসহ আশপাশের এলাকায় এ শুকনো খাবার বিতরণ করেন, সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিপিডিসি) মো: আব্দুর রাজ্জাক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী ও শেরপুর জেলা সমিতির সদস্য মহিউদ্দিন আহমেদ, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো: মোজাম্মেল হক, ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুদ্দিন করিম আহম্মেদ মুন্না, দপ্তর সম্পাদক মো: লতিফুল ইসলাম নিপুল, প্রচার সম্পাদক বদিউজ্জামান রিপন তালুকদার ও সদস্য মিজানুর রহমান প্রমুখ। শুকনো খাবারের মধ্যে ছিল, এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, আধা কেজি চিনি, বিস্কুট, কেক ও ওরস্যালাইন। এসময় বক্তারা বলেন, শেরপুর জেলার ঝিনাইগাতীসহ বেশ কিছু ইউনিয়ন এবং গ্রাম প্লাবিত হয়েছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। এ সময় সরকারি ত্রাণ সহযোগিতা জোরদার করাসহ সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

Tag
আরও খবর