কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির নির্বাহী পরিষদের তিন বছর মেয়াদি নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। এতে ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি পদে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী সভাপতি পদে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও ‘এসডিএফ’-এর চেয়ারম্যান মো. আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক পদে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি পদে যথাক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, সাবেক অতিরিক্ত সচিব ও বোয়েসেলের এম.ডি মো. বিল্লাল হোসেন ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এর একান্ত সচিব ড. মো. আশরাফ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ঝিনাইগাতীর কৃতি সন্তান ‘শিকড় ঝিনাইগাতী’র সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এ,কে,এম রফিকুল ইসলাম নির্বাচিত হন।


গত ১ জুলাই ২০২৪ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সমিতির নির্বাচন কমিশন। অধ্যাপক তাসলিমা বেগম কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সদস্য ছিলেন, মো. আমজাদ হোসেন ও আলী ইমাম ফুয়াদ। নতুন ৮১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়। 

Tag
আরও খবর