কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শ্লোগানের প্রতিবাদে শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শ্লোগানের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের রঘুনাথবাজার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর সদর উপজেলা ইউনিট কমান্ড কার্যালয়ের সামনের রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সদর উপজেলার ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান আকন্দ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কাক্কু ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান আকন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতের বিষয়। আদালত ছাড়া অন্য কোনো উপায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। এই কোটা আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারদের পক্ষে কথা বলছে। এটা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের কঠোর হাতে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

Tag
আরও খবর