কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে সাংবাদিকদের সাথে বিএনপির সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের মতবিনিময়

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সাথে ঝিনাইগাতী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে। সাম্প্রতিক সময়ে ঝিনাইগাতীতে কোনো সংখ্যালঘু সম্প্রদায় কোনো সহিংসতার শিকার হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল ধর্মের মানবাধিকার ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর। অপরাধীদের কোনো দল নেই। যারা দলের নাম ভাঙ্গিয়ে দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের দলে কোনো ঠাঁই নেই। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, এসকে সাত্তার, গোলাম রব্বানী টিটু ও আনিছ আহমেদসহ অন্যান্যরা।

Tag
আরও খবর