কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

সম্প্রতি শেরপুর জেলার বন্যার্তদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী শেরপুর ক্যাম্পের উদ্যোগে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার দুপুরে শেরপুর জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ওইসব বিতরণ করা হয়। ক্যাম্প সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত এলাকায় স্পিডবোর্ডের মাধ্যমে দুর্গত মানুষদের উদ্ধার তৎপরতাসহ রান্না করা খাবার দেওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক পিএসসি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় শেরপুর জেলার পাঁচটি উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। বন্যার সময় বাড়ি ঘরে পানি থাকায় মহিলারা রান্না করতে পারে না, তাই আমরা রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছি।’ উল্লেখ্য, শেরপুরে গত কয়েকদিনের অতি বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার পাঁচটি উপজেলায় বন্যাকবলিত হয়। এতে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। গত কয়েক দিনের পাহাড়ি ঢলে এ পর্যন্ত পানিতে ডুবে ৯ জনের মৃত্যু হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তাওসীফ বিন হোসেনসহ অন্যান্য সেনা সদস্য ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর