কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে গত ৪ অক্টোবর শুক্রবার ২০২৪ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার এ জরুরি কার্যক্রমে মোট ২৫১টি পরিবারকে ত্রাণ সহযোগিতা প্রদান করা হয়। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর, গৌরীপুর, নলকুড়া, ধানশাইল, কাংশাসহ মোট ৫টি ইউনিয়নের ঝিনাইগাতী, রামেরকুড়া, তামাগাঁও, সন্ধ্যাকুড়া, শালচূড়া, ডেফলাই, ফুলহারী, রারোমারী, গজারীকুড়া, ভালুকা, দুধনই, ভাটপাড়া, পানবর, ধানশাইল, চাপাজোড়া ও ভারুয়া গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল– ৩ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ২ লিটার মিনারেল পানি, ৪টি ওরস্যালাইন, ১টি গ্যাস লাইটার ও ২টি মোমবাতি। এছাড়াও ১৬টি পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি ডাল ও ৫০০ মিলি সয়াবিন তৈল বিতরণ করা হয়। বিতরণের কার্যক্রমে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশব পনেন পল কুবি সিএসসি, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব ম্রং, সীডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মি. দুলেন আরেং, সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. ওসমান গণিসহ কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উপজেলা পর্যায়ের কর্মী ও কর্মকর্তাগণ, স্থানীয় পাল পুরোহিতগণ ও এলাকার গণ্যমান্যগণ।

Tag
আরও খবর