কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত

অতিবৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্লাবিত নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত খাদ্যসামগ্রী উপজেলার সদর ইউনিয়নের প্রতাবনগর, কাংশা ইউনিয়নের হালচাটি ও উত্তর গান্ধিগাঁও এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল নিজ হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ কাংশা ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ পর্যন্ত ২২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘বন্যাকবলিতদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। বন্যা শুরুর দিন থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।’

Tag
আরও খবর