কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে হেলমেট পড়ে বাইক চালানো লোকদের চকলেট ও ফুল উপহার দিয়ে অভিনব বার্তা পুলিশের

ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষে মোটরসাইকেল চালকদের শতভাগ হেলমেট পড়াতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে শেরপুর জেলা পুলিশ। এরই অংশ হিসেবে ২১ নভেম্বর সোমবার বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে হেলমেট পড়া মোটরসাইকেল চালকদের চকলেট ও গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ইতিমধ্যেই দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে জেলা শহর শেরপুরসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বেশকিছু সড়ক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে, নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই মাথায় হেলমেট পরিহিত ছিল না বলে জানা গেছে। এসময় হেলেমেট পরিহিত চালকদের হাতে চকলেট ও গোলাপ ফুল ধরিয়ে দেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ পুলিশের অন্যান্য সদস্যগণ। হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকরা বলেন, এটি পুলিশের একটি ভালো উদ্যোগ। আমাদের মূল্যবান জীবন রক্ষায় পুলিশ কাজ করছেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, ঝিনাইগাতী উপজেলার মানুষ অনেকটা হেলমেট ব্যবহারে উদাসহীন। তাই এ উপজেলার মানুষকে শতভাগ হেলমেটের আওতায় আনতে হলে শাস্তি দিলেই হবে না। সচেতনার মাধ্যমে তাদেরকে ট্রাফিক আইন মানাতে হবে।

Tag
আরও খবর