কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীরের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফায়েজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, সাংবাদিক হারুন অর রশিদ দুদুসহ অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ। সভায় বিংস প্রকল্প ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা পর্যায়ে পরিচালিত পুষ্টি বিষয়ে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকৃত কার্যক্রম তুলে ধরা হয় এবং পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বিংস প্রজেক্ট এর হেলথ প্রজেক্ট অফিসার জেমস উজ্জল শিকদার, প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারাসহ পুষ্টি কমিটির সদস্যবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর