কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারির উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি-২০২৪ উপলক্ষ্যে উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও শুমারি কমিটির সমন্বয়কারী সুরাইয়া সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভীন প্রমুখ। আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত উপজেলাব্যাপী অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে। উক্ত শুমারিতে উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে আহ্বান রাখেন উপজেলা শুমারি কমিটির সদস্যরা। সভায় ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর