কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে তারুণ্যের উৎসব ও নতুন বছরের বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫ উপজেলা প্রশাসনের আয়োজনে ৫১ দিন তারুণ্যের উৎসবের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক সৈয়দ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তারুণ্যের উৎসব শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইলিয়াস শাহ সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন, সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ। উদ্বোধন শেষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে স্কুল মাঠ ও সদর বাজারের ড্রেন পরিষ্কার, মশক নিধন স্প্রেসহ জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ইউএনওসহ সরকারি কর্মকর্তাগণ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। পরে ৭ম শ্রেণির তিনজন শিক্ষার্থীকে নতুন বছরের বই উপহার হিসেবে তুলে দেন অতিথিরা। এসময় ইউএনও মো. আশরাফুল আলম রাসেল নৈতিকতা রক্ষা করে সুনাগরিক হিসাবে গড়ে উঠে ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন শিক্ষার্থীদের প্রতি।

Tag
আরও খবর