কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ভয়াবহ বন্যায় গো-খাদ্যের সংকট দেখা দেওয়ায় গবাদিপশু পালনকারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। ১২ জানুয়ারি রবিবার সকালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে উপজেলার ২০০ জন গবাদিপশু পালনকারী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শওকত আলম শাকিল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ জিলানীসহ ওই দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। গবাদিপশু পালনকারী খামারিরা বলেন, বন্যার পানিতে গবাদিপশুর খাদ্য নষ্ট হয়ে যাওয়ায় পশু খাদ্য নিয়ে সমস্যায় পড়েছি। খাদ্য সংকটের কারণে পশুপাখিকে খাদ্য দেওয়া সম্ভব হয়নি। এখন প্রাণিসম্পদ দপ্তরগুলো গো-খাদ্য বিতরণ করায় সংগ্রহ করছি। ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন, ‘শেরপুরের ঝিনাইগাতীতে এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে গো-খাদ্য নষ্ট হয়ে যাওয়ায় খাদ্যের সংকট দেখা দিয়েছিল। এ কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হলো।’

Tag
আরও খবর